গ্রাম থেকে শহর
News & Much More

29 C
Kolkata
29 C
Kolkata
More
    Home International আফগানিস্তানে সর্বোচ্চ ধর্মীয় নেতা আখুন্দজাদা নিহত

    আফগানিস্তানে সর্বোচ্চ ধর্মীয় নেতা আখুন্দজাদা নিহত

    0
    53
    ছবি সৌজন্যে : সোশ্যাল মিডিয়া

    আফগানিস্তানের বিরুদ্ধে পাকিস্তানের , অপারশন গজব লিল হক অভিযানে নিহত হয়েছেন কাবুলে ক্ষমতাসীন তালেবান সরকারের সর্বোচ্চ ধর্মীয় নেতা হিবাতুল্লাহ আখুন্দজাদা।

    আন্তর্জাতিক গোয়েন্দা থিঙ্কট্যাংক সংস্থা ওপেন সোর্স ইন্টেলিজেন্সের,ওসিন্ট-র ইউরোপ শাখা এক বার্তায় এ দাবি করেছে। সোশ্যাল মিডিয়া এক্সে পোস্ট করা এক বার্তায় ওসিন্ট ইউরোপের পক্ষ থেকে বলা হয়েছে, পাকিস্তানি বিমান বাহিনীর হামলায় কাবুলে ইসলামিক এমিরেত অব আফগানিস্তানের সর্বোচ্চ নেতা হিবাতুল্লাহ আখুন্দজাদা কয়েকজন শীর্ষ তালেবান কমান্ডারসহ নিহত হয়েছেন।

    উল্লেখ্য ২০২১ সালে মার্কিন ও ন্যাটো বাহিনী আফগানিস্তান ত্যাগের পর দ্বিতীয় দফায় ক্ষমতা দখল করে তালেবান বাহিনী।সরকার গঠন করে বাহিনীর শীর্ষনেতা হিবাতুল্লাহ আখুন্দজাদা হন সেই সরকারের সর্বোচ্চ নেতা। তার নির্দেশ ও নির্দেশ অনুযায়ী মূলত চলে তালেবান সরকার। পাকিস্তানের দাবি, নিষিদ্ধ জঙ্গিগোষ্ঠী তেহরিক-ই তালেবান পাকিস্তান,টিটিপি-কে নিজেদের ভূমি ব্যবহার করতে দেয় আফগান সরকার। তবে আফগানিস্তান সরকার এ দাবি বরাবরই অস্বীকার করে আসছে।