কুইন অব মেলোডি,আসছেন সাবা আজাদ

0
145
ছবি সৌজন্যে : এক্স

পৃথিবীর স্বর্গ বলা হয় কাশ্মীরকে। সেই স্বর্গীয় অঞ্চলের প্রথম মহিলা প্লেব্যাকশিল্পী রাজ বেগম। যাকে বলা হয় কাশ্মীরের কুইন অব মেলোডি।

বছর নয়েক আগেই তিনি প্রয়াত হয়েছেন।পদ্মশ্রীপ্রাপ্ত গুণী শিল্পীর জীবনের আখ্যান এবার উঠে আসছে পর্দায়। নাম,সংস অব প্যারাডাইজ।ড্যানিশ রেঞ্জুর নির্মাণে পর্দায় রাজ বেগম হয়েছেন সাবা আজাদ। সম্প্রতি ছবিটির মোশন পোস্টার প্রকাশের মধ্য দিয়ে এসেছে মুক্তির বার্তা। ২৯ আগস্ট এটি মুক্তি পাবে প্রাইম ভিডিওতে। ছবিটিতে আরো আছেন সোনি রাজদান, জেইন খান দুরানি, তুরাক রায়না প্রমুখ।জানা গেছে রাজ বেগমের বেড়ে ওঠা থেকে শুরু করে কিভাবে তিনি হয়ে উঠেছিলেন কাশ্মীরের বৈচিত্র্যময় সংস্কৃতির অন্যতম প্রতিনিধি, সেসব সত্য ইতিহাস উঠে আসবে ছবিতে। নির্মাতা বলেছেন, ছবিটি মূলত রাজ বেগমের প্রতি শ্রদ্ধাঞ্জলি।তিনি রেডিও কাশ্মীরের প্রথম মহিলা কণ্ঠশিল্পী।

যে সময়ে মহিলাদের একটা নির্দিষ্ট গণ্ডিতে আটকে রাখা হতো, তখন তিনি সংগীত দিয়ে সাহসের অপর নাম হয়ে উঠেছিলেন।দাবি,সাবা আজাদ এই কিংবদন্তি চরিত্রকে অসাধারণভাবে ফুটিয়ে তুলেছেন।