জওহরের ছাড়া আসনে তৃণমূল প্রার্থী সিপিএমের বিতাড়িত ঋতব্রত

0
238
ছবি সৌজন্যে :সংগৃহীত
রাজ্যসভায় জওহর সরকারের ছেড়ে যাওয়া আসনে সিপিএম থেকে বিতাড়িত ঋতব্রত বন্দ্যোপাধ্যায়কে প্রার্থী করেছে তৃণমূল। এর আগে সিপিএমের রাজ্যসভার সাংসদ ছিলেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়।
সোশ্যাল মিডিয়ায় ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের একটি ভিডিও পোস্ট ঘিরে বিতর্ক তৈরি হয়েছিল। ২০১৭-য় অনৈতিক কাজের অভিযোগে সিপিএম থেকে বহিষ্কৃত করা হয় ঋতব্রত বন্দ্যোপাধ্যায়কে। দল বিতাড়িত করলেও ২০২০ পর্যন্ত সাংসদ ছিলেন ঋতব্রত। এরপর তৃণমূলে যোগ দিয়েছিলেন। বেশ কয়েকবছর ধরে তৃণমূলের শ্রমিক সংগঠন আইএনটিটিইউসি-র রাজ্য সভাপতির দায়িত্বে রয়েছেন। আর জি কর কাণ্ডের প্রতিবাদে তৃণমূলের সাংসদ পদ থেকে ইস্তফা দিয়েছিলেন জওহর সরকার। সাংসদ হিসেবে আরও ১৫ মাসের মেয়াদ বাকি ছিল জওহর সরকারের। তাঁর ছেড়ে যাওয়া আসনে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়কে প্রার্থী করেছে তৃণমূল।
২০ ডিসেম্বর রাজ্যসভার উপনির্বাচন। অভিষেক বন্দ্যোপাধ্যায় ঋতব্রত বন্দ্যোপাধ্যায়কে শুভেচ্ছা জানিয়ে পোস্টে লিখেছেন রাজ্যজুড়ে দলের সংগঠনকে মজবুত করেছেন ঋতব্রত। পরিশ্রমের দাম সবসময় পাওয়া যায়।