
তৃণমূল নামক দলটাই আর পরের নির্বাচনে থাকবে না। ফলতায় নির্বাচনী প্রচারে গিয়ে দাবি করেছেন শমীক ভট্টাচার্য।
২১ মে ফলতায় পুনর্নির্বাচন। বিজেপির প্রার্থী হয়েছেন দেবাংশু পাণ্ডা। রবিবার তাঁর প্রচারে ফলতায় গিয়েছিলেন রাজ্য বিজেপি সভাপতি শমীক ভট্টাচার্য। প্রচারসভা থেকে শমীক ভট্টাচার্য বলেছেন এখানে আসার পথে দু’একটা পরিবারের ছবি দেখতে পাব ভেবেছিলেন। কিন্তু কোথাও কিছু নেই। পতাকা, ছবি কিছই আর অবশিষ্ট নেই। শমীক ভট্টাচার্য বলেছেন এক বছর আগে তিনি বলেছিলেন তৃণমূল চলে গিয়েছে, চলে যাবে, চলে যাচ্ছে। গঙ্গার জল রাইটার্সের দোতলায় পৌঁছতে পারে, আকাশ নবান্নে নেমে আসতে পারে, একেনবাবুর মাথায় চুল গজাতে পারে, কিন্তু তৃণমূল আর ক্ষমতায় আসতে পারবে না।
এবারের নির্বাচনের প্রসঙ্গ টেনে শমীক ভট্টাচার্য বলেছেন আলিপুরদুয়ার, জলপাইগুড়ি, দিনাজপুর, মালদা থেকে মথুরাপুর। উত্তর থেকে দক্ষিণ কোথাও তৃণমূলকে খুঁজে পাওয়া যাচ্ছে না।






