গ্রাম থেকে শহর
News & Much More

26 C
Kolkata
26 C
Kolkata
More
    Home Nadia মৃত ৫ সন্তান, একমাত্রকে হারিয়ে হাহাকার মা’র  

    মৃত ৫ সন্তান, একমাত্রকে হারিয়ে হাহাকার মা’র  

    0
    155
    ছবি সৌজন্যে : নিজস্ব
    ৫-৬টি ছেলের মৃত্যুর পর একমাত্র সন্তান বলতে ছিল মেয়ে তামান্নাই। পরিবারের সহায়, সম্বল, নয়নের মণি সেই মেয়েকেই কেড়ে নিয়েছে কালীগঞ্জে জয়ের পর তৃণমূলের বিজয়উল্লাস থেকে ছোড়া স্প্লিন্টার বোমা।
    আর একমাত্র মেয়েকে হারিয়ে শোকস্তব্ধ সন্তানহারা অভাগা মা। মেয়েকে হারিয়ে দিগ্বিদিকশূন্য অবস্থা মায়ের। শোকের গলাতেই সংবাদমাধ্যমকে বলেছেন, মেয়ে হাত চেপে ধরেছিল তাঁর। আর তখনই একদল তৃণমূলের লোক বিজয় মিছিল করতে করতে বাড়ি লক্ষ্য করে বোমাটা ফেলল। ওই সমস্ত মানুষগুলোকে তিনি চেনেন। ওদের সবার নাম না জানলেও। একঝাঁক লোক এসেছে। ওই বোমায় তিনি আর তাঁর ছেলে ছিটকে পড়ে যান, আর মেয়েটা শেষ হয়ে গিয়েছে। হাহাকার করতে করতেই শোকস্তব্ধ মা বলেছেন, সকাল থেকেই এই বোম ছোড়া চলছে। শুধু তাঁর বাড়িতেই নয় গ্রামের একাধিক বিরোধী দলকে ভোট দেওয়া কিংবা বিরোধী রাজনীতির সঙ্গে যুক্ত পরিবারের বাড়িতে চোরা হয়েছে বোমা, তাতে বহু গ্রামবাসীরা আহত হয়েছেন।
    একইসঙ্গে ক্ষতিগ্রস্ত হয়েছে গ্রামের একাধিক বাড়ি, কোনও বাড়ির দেওয়ালে বোমার দাগ পরে গিয়েছে, কোথাও আবার টালির চাল উপরে গিয়েছে বোমা বিস্ফোরণের জেরে।