গ্রাম থেকে শহর
News & Much More

32.7 C
Kolkata
32.7 C
Kolkata
More
    Home Kolkata তৃণমূল দলটাই থাকবে না, খোঁচা দিলীপের 

    তৃণমূল দলটাই থাকবে না, খোঁচা দিলীপের 

    0
    19
    ছবি সৌজন্যে : নিজস্ব

    কেউ পার্টি অফিস নিয়ে নিচ্ছে, কেউ পার্টি নিয়ে নেবে। ইকোপার্কে প্রাতঃভ্রমণে এসে এমনই দাবি করেছেন রাজ্যের মন্ত্রী দিলীপ ঘোষ।

    তিনি বলেছেন, কেউ অ্যাকাউন্ট নিয়ে নেবে, কেউ কোম্পানি নিয়ে নেবে, পিসি ভাইপো যা করেছে মানুষের যে অভিশাপ তার পরিণাম হচ্ছে। পার্টি ভেঙে যাবে দু’জনই থাকবে, এখন দু’জনেই আছে। বাকিরা আছেন কিন্তু কোথায় আছেন তা বোঝা যাচ্ছে না। তৃণমূল নেতাদের বিরুদ্ধে আরও অনেক অভিযোগ আসবে, এতদিন ভয়ে মুখ বন্ধ করেছিল মানুষ।

    শুধু একজন দু’জন নেতা নয়, শত শত স্বরুপ বিশ্বাসের মত নেতার বিরুদ্ধে টাকা নেওয়ার অভিযোগ আছে,তারা পালিয়ে গেছে গায়েব হয়ে গেছে। তারা জানতেন অভিযোগ হবে তাই পালিয়ে গেছেন, যারা আছে তাদের বিরুদ্ধে পুলিশ পদক্ষেপ নিচ্ছে।