গ্রাম থেকে শহর
News & Much More

24 C
Kolkata
24 C
Kolkata
More
    Home Hooghly দুই ক্লাবের বচসায় আলো নিভল চন্দননগরে

    দুই ক্লাবের বচসায় আলো নিভল চন্দননগরে

    0
    296

    দুই ক্লাবের মধ্যে অশান্তিতে তৃণমূল কাউন্সিলরের দাদাগিরির অভিযোগে আলো নিভিয়ে প্রতিবাদ চন্দননগরে। তালপুকুর ধার ও তালপুকুর শিশু উদ্যান পুজো কমিটির মধ্যে রবিবার দুপুরে ঝামেলা বাধে।

    অভিযোগ তৃণমূল কাউন্সিলর ভোগ বিতরণে বাধা দেন। ক্লাবের সদস্যদের হেনস্থা করা হয় বলে অভিযোগ। প্রতিবাদে মণ্ডপ ও রাস্তায় আলো নিভিয়ে বিক্ষোভ দেখান ক্লাব সদস্যরা। রাস্তায় প্ল্যাকার্ড নিয়ে বসে প্রতিবাদে সামিল হন তালপুকুর ধার পুজো কমিটির সদস্যরা।

    অভিযোগ উড়িয়ে পাল্টা ক্লাব কর্তৃপক্ষের ভূমিকার প্রশ্ন তুলেছেন তৃণমূল কাউন্সিলর অজয় ঘোষ। তালপুকুর শিশু উদ্যান পুজো কমিটির গেট আটকে রাখার অভিযোগ তুলেছেন তৃণমূল কাউন্সিলর।

    ছবি  সৌজন্যে : নিজস্ব