গ্রাম থেকে শহর
News & Much More

30 C
Kolkata
30 C
Kolkata
More
    Home Kolkata চাকরি ফেরাতে সৌরভকে মধ্যস্থতাকারী চান যোগ্যহারারা

    চাকরি ফেরাতে সৌরভকে মধ্যস্থতাকারী চান যোগ্যহারারা

    0
    117
    ছবি সৌজন্যে : নিজস্ব

    চাকরি ফেরাতে এবার সৌরভ গঙ্গোপাধ্যায়কে মধ্যস্থতাকারী চান চাকরিহারারা। আর তাই মঙ্গলবার সন্ধেয় বেহালায় সৌরভ গঙ্গোপাধ্যায়ের বাড়িতে গিয়েছিলেন ৩ জন শিক্ষক। তাঁরা চান সৌরভ গঙ্গোপাধ্যায় তাঁদের বঞ্চনার বিষয়টি মুখ্যমন্ত্রীর কাছে তুলে ধরেন।

    যদিও চাকরিপ্রার্থীদের সঙ্গে দেখা হয়নি মহারাজের। সৌরভ গঙ্গোপাধ্যায়ের অফিসে চিঠি জমা করতে বলা হয়েছে চাকরিহারা ঐক্যমঞ্চের সদস্যদের। এদিকে এবারের নববর্ষ খুশির নয়, দুঃখের। এ এক অন্য নববর্ষ। ওয়াই চ্যানেলে যারা বিক্ষোভ দেখাচ্ছেন তারা এভাবেই নববর্ষকে বরণ করে নিয়েছেন। নতুন বছরের উৎসব তাদের কাছে অন্ধকার হয়ে এসেছে। নতুন বছরেও ঘর বাড়ি ছেড়ে পথেই অবস্থান। যতদিন না চাকরি ফিরে পাচ্ছেন, ততদিন এভাবেই পথে থাকবেন বলে নতুন বছরে শপথও নিয়েছেন। পোস্টারে জাস্টিস চাইছেন তারা। একইসঙ্গে একটি ড্রপ বক্স রাখা হয়েছে। যেখানে আইনি পরামর্শও চাওয়া হয়েছে সাধারণের থেকে। এদিকে ওয়াই চ্যানেল থেকে বাসে করে সোমবার দুপুরেই দিল্লিতে গিয়েছেন প্রায় ৬০ জন চাকরিহারা।

    বিহার, উত্তরপ্রদেশ পথে যেখানে থেমেছেন সেখানেই সাধারণ মানুষকে তাদের বঞ্চনা আর লড়াইয়ের গল্প লিফপ্লেটের মাধ্যমে মানুষের কাছে তুলে ধরেছেন। বুধবার থেকেই দিল্লির যন্তরমন্তরে শুরু হবে চাকরিহারাদের প্রতিবাদ ধর্না।