গ্রাম থেকে শহর
News & Much More

30 C
Kolkata
30 C
Kolkata
More
    Home International রাউল কাস্ত্রোর বিরুদ্ধে আমেরিকার চার্জ গঠন

    রাউল কাস্ত্রোর বিরুদ্ধে আমেরিকার চার্জ গঠন

    0
    9
    ছবি সৌজন্যে : এক্স

    কিউবার প্রাক্তন প্রেসিডেন্ট রাউল কাস্ত্রোর বিরুদ্ধে এ বার চার্জ গঠন করে ফেলেছে আমেরিকা। মার্কিন নাগরিকদের হত্যার ষড়যন্ত্র, বিমান ধ্বংস এবং চারটি খুনের অভিযোগে চার্জ গঠন হয়েছে তাঁর বিরুদ্ধে। ফিদেল কাস্ত্রোর ভাই রাউলের বিরুদ্ধে ৩০ বছরেরও বেশি আগে ওঠা অভিযোগে এত দিনে চার্জ গঠন করল মার্কিন বিচার বিভাগ।

    উল্লেখ্য, ১৯৯৬ সালে উদ্ধারকারী বিমানে হামলা চালানোর ঘটনায় তাঁর বিরুদ্ধে চার্জ গঠন হয়েছে। ওই সময়ে, আমেরিকায় পালিয়ে যাওয়া ফিদেল-বিরোধীদের হাতে তৈরি একটি স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠান, ব্রাদার্স টু রেসকিউ -এর উদ্ধারকারী বিমান গুলি করে নামিয়েছিল কিউবার সেনা। তখন কিউবার প্রেসিডেন্ট ছিলেন ফিদেল কাস্ত্রো। রাউল ছিলেন সে সময়ে কিউবার প্রতিরক্ষামন্ত্রী। কিউবার সামরিক বাহিনীর অঘোষিত প্রধান।রাউলের বিরুদ্ধে এই অভিযোগের তদন্তের শুরু হয়েছিল নব্বইয়ের দশকে।

    তবে ৯৪ বছর বয়সি কিউবার প্রাক্তন প্রেসিডেন্ট রাউলকে আমেরিকার আদালতে পেশ করানো যাবে কি না, তা এখনও স্পষ্ট নয়। উল্লেখ্য,ফিদেলের পরে ২০০৮-২০১৮ সাল পর্যন্ত কিউবার প্রেসিডেন্ট ছিলেন রাউল। তার পরে ২০২১ সালে কিউবার কমিউনিস্ট পার্টির প্রধানের পদ থেকেও অবসর নেন তিনি। তবে তিনি নেপথ্যে থেকে এখনও কিউবাকে নিয়ন্ত্রণ করেন বলে মনে করা হয়। রাউলের বিরুদ্ধে আনা খুন ও ষড়যন্ত্রের অভিযোগগুলি প্রমাণিত হলে তাঁর যাবজ্জীবন কারাদণ্ড কিংবা মৃত্যুদণ্ড পর্যন্ত হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে তাঁকে সশরীরে মার্কিন আদালতে হাজির করানো কতটা সম্ভব, তা নিয়ে ধোঁয়াশা রয়েই গিয়েছে।