গ্রাম থেকে শহর
News & Much More

30 C
Kolkata
30 C
Kolkata
More
    Home International চলতি মাসেই কলকাতায় মার্কিন বিদেশসচিব

    চলতি মাসেই কলকাতায় মার্কিন বিদেশসচিব

    0
    11
    ছবি সৌজন্যে : এক্স

    মার্কিন বিদেশসচিব মার্কো রুবিয়ো চলতি মাসের শেষ দিকে ভারত সফরে আসছেন। তাঁর কর্মসূচি মূলত দিল্লি-কেন্দ্রিকই হতে চলেছে। কিন্তু সে সবের মাঝে তিনি কলকাতা সফরেও আসছেন বলে মার্কিন সংবাদমাধ্যম সূত্রের দাবি। কলকাতায় নিযুক্ত মার্কিন দূতের কথাতেও সে ইঙ্গিত মিলেছে।

    রুবিয়োর ভারত সফরসূচি এখনও বিশদে জানানো হয়নি। তবে আগামী ২৪, ২৫ ও ২৬ মে তিনি ভারত সফরে থাকছেন বলে খবর। দিল্লিতে তিনি একাধিক বৈঠকে যোগ দেবেন। তার মধ্যে ভারতের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক তো থাকছেই, আমেরিকা, জাপান, অস্ট্রেলিয়া, ভারত গোষ্ঠীভুক্ত দেশগুলির জোট কোয়াড বিদেশমন্ত্রীদের সম্মেলনও থাকছে। ইরান যুদ্ধের আবহে এই বৈঠক তথা সম্মেলনগুলি যথেষ্ট তাৎপর্যপূর্ণ। কূটনীতিকদের মতে, মার্কিন বিদেশসচিব মার্কো রুবিয়োর এই আসন্ন ভারত সফর শুধু আঞ্চলিক স্তরে নয়, সারা বিশ্বের জন্যই গুরুত্বপূর্ণ। কিন্তু এত গুরুত্বপূর্ণ একটি সফরের ফাঁকেও মার্কো রুবিয়ো এক বার কলকাতা ছুঁয়ে যাবেন বলে মার্কিন সূত্রই দাবি করছে।

    এদিকে শেষ বার কোনও মার্কিন বিদেশসচিব কলকাতা সফরে এসেছিলেন ২০১২ সালের নভেম্বর মাসে। মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখ্যমন্ত্রিত্বের বয়স তখন বছর দেড়েক।তদানীন্তন মার্কিন বিদেশসচিব হিলারি ক্লিন্টন কলকাতায় এসেছিলেন।বড়সড় প্রতিনিধিদল সঙ্গে নিয়ে এসেছিলেন তিনি। মহাকরণে গিয়ে তদানীন্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে প্রায় এক ঘণ্টা বৈঠক করেছিলেন। আনুষ্ঠানিক ভাবে জানানো হয়েছিল যে, ভারত-বাংলাদেশের মধ্যে ঝুলে থাকা তিস্তা চুক্তি এবং প্রত্যক্ষ বিদেশি বিনিয়োগ-সহ একাধিক বিষয় নিয়ে আলোচনা হয়েছে।