
ভবিষ্যতে শিক্ষায় আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স-র ব্যবহার নিয়ে সেমিনারে যোগদান করতে স্লোভাকিয়ায় অংশ নেবে ভারত। এমনই মন্তব্য করেছেন কেন্দ্রীয় শিক্ষাপ্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার।
তিনি বলেছেন, স্লোভাকিয়ার রাজধানী ব্যাতিশ্লোভাকিয়ায় এআই- নিয়ে কনফারেন্স ভারতের হয়ে প্রতিনিধিত্ব করবেন তিনি। যেখানে বিশ্বের আরও অনেক দেশের ইউনিভার্সিটি ও সে দেশের প্রতিনিধিরা যোগদান করবেন।
যেখানে আগামীদিনে শিক্ষায় আর্টিফিসিয়াল ইন্টেলিজেন্স সহ একাধিক ক্ষেত্রে কৃত্রিম বুদ্ধিমত্তা নিয়ে কাজ হবে।সুকান্ত-র কথায়, তিনি এই কনফারেন্স ভারতের আগামীদিনে শিক্ষায় এআই-র ব্যবহার ও ভারত সরকারের ভাবনাচিন্তা তুলে ধরবেন।








