গ্রাম থেকে শহর
News & Much More

35 C
Kolkata
35 C
Kolkata
More
    Home National আগামী ৯ সেপ্টেম্বর উপরাষ্ট্রপতি নির্বাচন

    আগামী ৯ সেপ্টেম্বর উপরাষ্ট্রপতি নির্বাচন

    0
    110
    ছবি : সংগৃহীত
    আগামী ৯ সেপ্টেম্বর উপরাষ্ট্রপতি পদে নির্বাচন হতে চলেছে, নির্বাচনের নির্ঘণ্ট জানিয়েছে জাতীয় নির্বাচন কমিশন। ওই দিন প্রাক্তন উপরাষ্ট্রপতি জগদীপ ধনকড়ের উত্তরসূরির নাম আনুষ্ঠানিক ভাবে ঘোষণা করা হবে। শুক্রবার কমিশনের তরফে জানানো হয়েছে, ৭ অগাস্ট নির্বাচনের বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে। ২১ অগাস্ট পর্যন্ত প্রার্থীরা মনোনয়ন জমা দিতে পারবেন।
    মনোনয়নপত্র খতিয়ে দেখা হবে ২২ অগাস্ট। মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন ২৫ অগাস্ট। যদি সর্বসম্মতভাবে  কেউ উপরাষ্ট্রপতি হন, তা হলে নির্বাচনের প্রয়োজন পড়বে না। আর যদি একাধিক প্রার্থী মনোনয়ন জমা দেন, তা হলে নির্বাচন অবশ্যম্ভাবী হয়ে পড়বে। সেক্ষেত্রে ৯ সেপ্টেম্বর সকাল ১০ টা থেকে বিকাল ৫ টা পর্যন্ত ভোট চলবে।
    ওই দিনই ফলপ্রকাশ করা হবে। উল্লেখ্য, পাঁচ বছরের মেয়াদ শেষ হওয়ার অনেক আগেই গত ২১ জুলাই রাতে আচমকা উপরাষ্ট্রপতির পদ থেকে সরে দাঁড়ান ধনকড়। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর  কাছে শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে ইস্তফাপত্র পাঠান তিনি। পরদিন সকালেই সেই ইস্তফা গৃহীত হয়।