
সুপ্রিম কোর্ট থেকে আর জি কর মামলা ফেরাতে চায় নির্যাতিতার পরিবার। বুধবার সুপ্রিম কোটের প্রধান বিচারপতি নির্যাতিতার মা-বাবাকে নতুন করে আবেদন করার কথা বলেই।
এই প্রসঙ্গেই অভয়ার বাবা-মা সিবিআইয়ের ভূমিকার অসন্তোষপ্রকাশ করে জানায় তাঁরা সিবিআই তদন্ত চাননি। আদালত ভাল মনে করে সিবিআইকে তদন্তভার দিয়েছে। তাঁদের অভিযোগ সিবিআই প্রতিপক্ষের মত আচরণ করেছে। এদিকে হেনস্থা এবং মিথ্যে মামলায় ফাঁসানোর অভিযোগে রাজ্য মেডিক্যাল কাউন্সিলের সামনে বিক্ষোভ দেখিয়েছেন আর জি কর আন্দোলনের অন্যতম মুখ চিকিৎসক আসফাকুল্লা নাইয়া। তিনি বলেছেন মেডিক্যাল কাউন্সিলকে অপমান করার জন্য নয়, তাঁর বিক্ষোভ মেডিক্যাল কাউন্সিলের সম্মান বাঁচানোর। দুর্নীতির বিরুদ্ধে যে লড়াইয়ে তাঁরা ব্রতী হয়েছেন সেই লড়াই জারি থাকবে। সম্প্রতি আসফাকুল্লা নাইয়ার বিরুদ্ধে নিয়ম ভেঙে প্রাইভেট প্র্যাকটিসের অভিযোগ ওঠে।
তাঁর বিরুদ্ধে এফআইআর দায়ের করে ইলেকট্রনিক্স কমপ্লেক্স থানা। এর বিরুদ্ধে হাইকোর্ট ৬ সপ্তাহের অন্তর্বর্তী স্থগিতাদেশ দেয়।








