গ্রাম থেকে শহর
News & Much More

29 C
Kolkata
29 C
Kolkata
More
    Home Newsdesk হাথরসে পদপিষ্টের আগের মুহূর্তের ভিডিও প্রকাশ্যে

    হাথরসে পদপিষ্টের আগের মুহূর্তের ভিডিও প্রকাশ্যে

    0
    124
    The video of the moment before the stampede in Hathor is public
    The video of the moment before the stampede in Hathor is public
    উত্তরপ্রদেশের হাথরসে পদপিষ্টে হয়ে এখনও পর্যন্ত ১২১ জনের মৃত্যু হয়েছে।এরমধ্যেই সৎসঙ্গের দুর্ঘটনার মুহূর্তের ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়।
    যদিও ভিডিওটির সত্যতা যাচাই করেনি এস নিউজ। ভিডিওতে দেখা গিয়েছে, শামিয়ানারা নীচে হাজার হাজার পুণ্যার্থী দাঁড়িয়ে। কেউ করজোড়ে। কেউ আবার দু’হাত তুলে রয়েছেন। আনন্দে, উল্লাসে চিৎকার করছেন। তারপর আবার গানের তালে হাত-পা ছুড়ে নাচছেন। তারপরই ভিডিওটি শেষ হয়ে যায়। ৪২ সেকেন্ডের সেই ভিডিও এখন ভাইরাল। অনুষ্ঠান চলাকালীন সেই ভিডিও তোলা হয়েছে। কিন্তু অনুষ্ঠান শেষ হতেই দুর্ঘটনা ঘটে।অন্যদিকে, পুণ্যার্থী এবং প্রত্যক্ষদর্শীদের কাছ থেকে নানা তথ্য উঠে আসছে। কেউ দাবি করেছেন, ধর্মগুরু নারায়ণ সাকার বিশ্ব হরি ওরফে ভোলে বাবার পদধূলি নেওয়ার জন্য হুড়োহুড়ি হতেই পদপিষ্টের ঘটনা ঘটেছে উত্তরপ্রদেশের হাথরসে। কেউ আবার দাবি করেছেন, ভোলে বাবার কনভয় যাওয়ার জন্য পুণ্যার্থীদের আটকে রাখা হয়েছিল। তিনি চলে যেতেই গেট খুলে দেওয়া হয়, আর হুড়মুড়িয়ে বেরোনোর চেষ্টা করতেই পদপিষ্টের ঘটনা ঘটেছে।