গ্রাম থেকে শহর
News & Much More

29 C
Kolkata
29 C
Kolkata
More
    Home Purulia বাঘ ঠেকাতে সুন্দরবনের মত জালে ঘিরল পুরুলিয়ার গ্রাম

    বাঘ ঠেকাতে সুন্দরবনের মত জালে ঘিরল পুরুলিয়ার গ্রাম

    0
    393
    ছবি  সৌজন্যে : রিপ্রেসেন্টেশনাল 

    জিনতের চোরাগোপ্তা হামলা ঠেকাতে এবার সুন্দরবনের স্টাইলে জাল দিয়ে ঘেরা হয়েছে পুরুলিয়ার গ্রাম। পুরুলিয়ার বান্দোয়ানের রাইকা পাহাড়ের কেশরার জঙ্গলে ঘোরাফেরা করছে বাঘিনী জিনত।

    গ্রামবাসীদের ছাগলের ওপর হামলাও হয়েছে। গ্রামবাসীদের বেশকিছু ছাগল কয়েদিন ধরে নিখোঁজ রয়েছে। কিন্তু বনদফতরের মোষ, ছাগল, বুনো শূকর টোপ দিলেও তা ছুঁয়ে দেখনি জিনত। তার জেরেই আতঙ্কে সিঁটিয়ে রয়েছে রহমদা গ্রামের বাসিন্দারা। জিনত যাতে কোনওভাবেই গ্রামে ঢুকে হামলা চালাতে না পারে তারজন্যই জাল দিয়ে ঘেরা হয়েছে গ্রাম। ওড়িশার সিমলাপাল রিজার্ভ ফরেস্ট এবং সুন্দরবন ব্যাঘ্র প্রকল্প থেকে বিশেষ দল আসার পাশাপাশি বনদফতরের ট্রাঙ্কুলাইজার টিমও বাঘিনীকে খাঁচাবন্দি করতে চেষ্টা চালিয়ে যাচ্ছেন। প্রায় ২ সপ্তাহ আগে ওড়িশার সিমলিপাল রিজার্ভ ফরেস্ট থেকে উধাও হয়ে যায়ে দুই বাঘিনী জিনত ও যমুনা। একজন ঝাড়খণ্ডে গেলেও অন্যজন ঢুকে পড়ে পশ্চিমবঙ্গে। এরপর জিনতকে ধরতে কার্যত কালঘাম ছুটছে বনদফতরের।

    এলাকাবাসীকে সতর্ক করে বনদফতরের কর্মী এবং পুলিশের তরফে কাউকেই জঙ্গলের আশপাশে ঘেঁষতে দেওয়া হচ্ছে না। আতঙ্কে দিন কাটছে স্থানীয়দের। বাড়ি থেকে বেরতে সাহস পাচ্ছেন না কেউই।