গ্রাম থেকে শহর
News & Much More

31 C
Kolkata
31 C
Kolkata
More
    Home Malda গ্রেফতারে বাধা, তৃণমূল নেতাকে ছিনিয়ে নিল গ্রামবাসীরা

    গ্রেফতারে বাধা, তৃণমূল নেতাকে ছিনিয়ে নিল গ্রামবাসীরা

    0
    130
    ছবি সৌজন্যে : নিজস্ব
    অস্ত্র মামলায় অভিযুক্ত তৃণমূল নেতাকে পুলিশের হাত থেকে ছিনিয়ে নিয়ে গেল গ্রামবাসীরা। গোয়ালপোখরের ঘটনার কার্যত পুনরাবৃত্তি হয়েছে চোপড়ায়। শনিবার সকালে অস্ত্র আইনে অভিযুক্ত চোপড়ার কালিকাপুরে তৃণমূলের প্রাক্তন পঞ্চায়েত সদস্য মুজিবুর রহমানকে গ্রেফতার করে প্রিজন ভ্যানে তোলে পুলিশ।
    অভিযোগ সেই সময় পুলিশের গাড়ি ঘিরে ধরেন গ্রামবাসীরা। টানাহেচড়া করে পুলিশের গাড়ি থেকে তৃণমূল নেতাকে ছিনিয়ে নিয়ে পালায় স্থানীয়রা। এরপরেই এলাকায় বিশাল পুলিশবাহিনী গিয়ে ধড়পাকড় শুরু করে। পুলিশের কাজে বাধা দেওয়ার অভিযোগে বেশ কয়েকজনকে গ্রেফতার করে। এদের মধ্যে কয়েকজন মহিলাও রয়েছে। তবে গ্রেফতার করা যায়নি অভিযুক্ত তৃণমূল নেতাকে। কার্যত একইরকমের ঘটনা ঘটেছিল গোয়ালপোখরে।
    সেখানে পুলিশকে গুলি চালিয়ে প্রিজন ভ্যান থেকে পালিয়েছিল সাজ্জাক আলম নামে এক দুষ্কৃতী। পরে চোপড়া সীমান্ত দিয়ে পালানোর সময় এনকাউন্টারে মৃত্যু হয় খুনের মামলায় অভিযুক্ত সাজ্জাক।