গ্রাম থেকে শহর
News & Much More

33 C
Kolkata
33 C
Kolkata
More
    Home Hooghly মত্তদের দৌরাত্ম্য, তরুণী মৃত্যুতে শোকের ছায়া

    মত্তদের দৌরাত্ম্য, তরুণী মৃত্যুতে শোকের ছায়া

    0
    234
    ছবি সৌজন্যে : নিজস্ব

    গাড়ি নিয়ে গয়া যাওয়ার পথে কাঁকসার পানাগড়ে ১৯ নম্বর জাতীয় সড়কে সুতন্দ্রার গাড়ি ধাওয়া করে কয়েজন মদ্যপ যুবক। এই ঘটনায় গাড়ি উল্টে প্রাণ হারিয়েছেন সুতন্দ্রা চট্টোপাধ্যায়।

    এদিকে মেয়েকে হারিয়ে শোকস্তব্ধ সুতন্দ্রার মা। নয় মাস আগেই সুতন্দ্রার বাবা ক্যানসারে আক্রান্ত হয়ে মারা যান। প্রতিবেশীদের দাবি, দুমাস আগে ওঁর মায়ের গলব্লাডার স্টোন অপারেশন হয়েছে। বাড়িতে একটা টালমাটাল পরিস্থিতি। সুতন্দ্রাদের গাড়ি চালকের দাবি, বাধ্য হয়ে ১৯ নম্বর জাতীয় সড়কের পাশে রাইস মিল রোডে দ্রুত গতিতে গাড়ি ঢুকিয়ে দেন।

    তখনই উল্টে যায় তাঁদের গাড়ি। হাসপাতালে নিয়ে গেলে সুতন্দ্রাকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা। একমাত্র মেয়ের মৃত্যুতে শোকস্তব্ধ গোটা পাড়া। দোষীদের কড়া শাস্তির দাবি করেছেন প্রতিবেশীরা।