
হাবড়ার কুমড়া এলাকায় কৃষিজমি থেকে বেআইনিভাবে মাটি পাচারের অভিযোগ উঠেছে মাটি মাফিয়াদের বিরুদ্ধে।
মাটি কেটে পাচারের পর ভারী মাটির গাড়ি রাস্তা দিয়ে যাওয়ায় পিচ রাস্তার অবস্থা খারাপ হওয়ায় সোচ্চার এলাকার মানুষ। অভিযোগ, হাবরার কুমড়া গ্রাম পঞ্চায়েতের সোনাকেনিয়া এলাকায় তিন ফসলি কৃষিজমি থেকে অবাধে পাচার হচ্ছে মাটি যারফলে যেকোনও সময় ধস নেওয়ার আশঙ্কা করছেন স্থানীয়রা। প্রশাসনকে জানিয়েও কোনও কাজ হয়নি বলে অভিযোগ। কৃষি জমির মাটি গ্রামীণ পিচ রাস্তার উপর দিয়ে যাওয়ায় গ্রামীণ রাস্তার দফারফা অবস্থা প্রতিবাদ করলেই চলে হুমকি।
মাটি মাফিয়ারা এলাকার যুবকদের টাকা দিয়ে মাটি পাচার করছে বলে অভিযোগ।







