গ্রাম থেকে শহর
News & Much More

35 C
Kolkata
35 C
Kolkata
More
    Home National গ্লোবাল সাউথের কণ্ঠস্বর হবে দেশবাসী : রাষ্ট্রপতি 

    গ্লোবাল সাউথের কণ্ঠস্বর হবে দেশবাসী : রাষ্ট্রপতি 

    0
    100
    ছবি সৌজন্যে : এক্স
    বিকশিত ভারতের জন্য দেশবাসীকে গ্লোবাল সাউথের কণ্ঠস্বর হয়ে উঠতে হবে। এমনই মন্তব্য করেছেন রাষ্ট্রপতি ডক্টর দ্রৌপদী মুর্মু। শুক্রবার ওড়িশার ভুবনেশ্বরে প্রবাসী ভারতীয় দিবস সম্মেলনে রাষ্ট্রপতি বলেছেন, দেশ এখন ২০৪৭ সালের মধ্যে বিকশিত ভারত-এর দিকে অগ্রসর হচ্ছে।
    এই দৃষ্টিভঙ্গি শুধুমাত্র একটি সরকারি উদ্যোগ নয়, এটি একটি জাতীয় মিশন যার জন্য বিদেশে বসবাসকারীরা-সহ প্রত্যেক ভারতীয়ের সক্রিয় এবং উৎসাহী অংশগ্রহণ প্রয়োজন।রাষ্ট্রপতি ডক্টর দ্রৌপদী মুর্মু আরও বলেছেন, বিকশিত ভারতের জন্য দেশবাসীর দৃষ্টিভঙ্গি বিশ্ব মঞ্চে ক্রমবর্ধমান মর্যাদার সঙ্গে সারিবদ্ধ, বিশেষ করে গ্লোবাল সাউথের জন্য একটি নেতৃস্থানীয় কণ্ঠস্বর হিসেবে।
    দেশবাসী যেমন প্রবাসী ভারতীয় পরিবারের কৃতিত্ব উদযাপন করে, তেমনই আশা ও সংকল্পের সঙ্গে ভবিষ্যতের দিকে এগিয়ে যেতে হবে। একসঙ্গে, একটি বিকশিত ভারত গড়ে তুলতে, এমন একটি দেশ যা বিশ্ব মঞ্চে দাঁড়িয়ে থাকে এবং বিশ্বের জন্য আলোর দিশার হয়ে থাকে।