দ্য ওয়াকিং ডেড’ অভিনেত্রী প্রয়াত

0
189
ছবি সৌজন্যে :সংগৃহীত

মস্তিষ্ক ও স্নায়ুতন্ত্রে টিউমারের সঙ্গে দীর্ঘ লড়াইয়ের পরে প্রয়াত হলেন দ্য ওয়াকিং ডেড-খ্যাত মার্কিন অভিনেত্রী কেলি ম্যাক। আমেরিকার সিনসিনাটিতে নিজের বাড়িতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৩৩ বছর।

সোশ্যাল মিডিয়ায় কেলির পরিবারের পক্ষ থেকে একটি বিবৃতি প্রকাশ করা হয়েছে। সেখানে বলা হয়েছে , অত্যন্ত ভারাক্রান্ত হৃদয়ে জানাচ্ছেন, প্রিয় কেলি আর নেই। একটি উজ্জ্বল, তপ্ত আলো এবার মিলিয়ে গেল অনন্তের পথে, যেখানে একদিন সবারই যেতে হবে।এদিকে কেলির মৃত্যুতে সমবেদনা প্রকাশ করেছেন সহকর্মী, বন্ধু এবং ফ্যান ফলোয়াররা। যারা তাকে প্রতিভাবান এবং সুইট সোল বলে মন্তব্য করছেন।উল্লেখ্য কেলি ম্যাক হিন্সডেল সেন্ট্রাল হাই স্কুল থেকে স্নাতক ডিগ্রি অর্জন করেন। ক্যালিফোর্নিয়ার অরেঞ্জে অবস্থিত চ্যাপম্যান বিশ্ববিদ্যালয়ের ডজ কলেজ অব ফিল্ম অ্যান্ড মিডিয়া আর্টস থেকে সিনেমাটোগ্রাফিতে স্নাতক ডিগ্রি অর্জন করেন তিনি।ছোটবেলায় জন্মদিনে ছোট একটি ভিডিও ক্যামেরা উপহার পান কেলি। তারপর থেকেই তার গল্প বলার প্রতি ভালোবাসা গড়ে ওঠে।শিশুশিল্পী হিসেবে বিজ্ঞাপনে মডেল হন, এরপর নাম লেখান অভিনয়ে।

 পরবর্তীতে দ্য ওয়াকিং ডেড ছাড়াও শিকাগো মেড, নাইন ওয়ান ওয়ান’সহ একাধিক জনপ্রিয় সিরিজে দেখা গেছে তাকে। অভিনয়ের পাশাপাশি তিনি প্রযোজনাও করতেন। ডক্টর পেপার, ডেইরি কুইন, চিক-ফিল-এ-র মতো ব্র্যান্ডের বিজ্ঞাপনেও তার উপস্থিতি ছিল নজরকাড়া।