‘যুদ্ধ শেষের পথে’, আমেরিকা শেষ হয়নি : ট্রাম্প  

0
43
ছবি সৌজন্যে : এক্স
ইরানের সঙ্গে ইসলামাবাদে প্রথম দফার শান্তিবৈঠক ভেস্তে গিয়েছে আমেরিকার। দ্বিতীয় দফার শান্তি বৈঠক নিয়ে প্রস্তুতি চলছে। এর মধ্যেই মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প জানিয়েছেন, তেহরানের সঙ্গে যুদ্ধবিরতির মেয়াদ বৃদ্ধি নিয়ে তিনি আর ভাবনাচিন্তা করছেন না।
যদিও কয়েক ঘণ্টা পরে বুধবার ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরানের সঙ্গে যুদ্ধ শেষের পথে। তবে আমেরিকা এখনও শেষ হয়ে যায়নি বলেও দাবি করেছেন ডোনাল্ড ট্রাম্প। ডোনাল্ড ট্রাম্প বলেছেন, তাঁর মনে হয়, এটা প্রায় শেষের পথে। শেষ হওয়ার খুব কাছাকাছি পৌঁছে গিয়েছেন বলেই মনে করছেন। ইসলামাবাদে দুই পক্ষের শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পরে হরমুজ অবরুদ্ধ করে রেখেছে আমেরিকার নৌসেনা। সেখানে মোতায়েন রয়েছে বহু মার্কিন যুদ্ধজাহাজ। এর ফলে সেখান থেকে ফিরে যাচ্ছে বহু জাহাজ। এই পরিস্থিতিতে ডোনাল্ড ট্রাম্প দাবি করেন, সংঘাত প্রায় শেষের পথে।