
বেশি দিন স্থায়ী হবে না শীত। আবহাওয়া দফতরের উত্তর-পূবালী হাওয়ার দাপটে তাপমাত্রা কিছুটা কমলেও এই শীতসুখ বেশিদিন স্থায়ী হবে না।
আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস, বুধবার থেকেই ফের বাড়বে তাপমাত্রা। সপ্তাহ শেষে পশ্চিমী ঝঞ্জার জেরে আনুষ্ঠানিকভাবে ধীরে ধীরে বিদায় নেওয়ার পথে শীত।
নতুন করে শীতের প্রত্যাবর্তনের সম্ভাবনা নেই, জানিয়েছে হাওয়া অফিস। ফলে সরস্বতী পুজোর পর পরই তাপমাত্রা ক্রমশ বাড়তে চলেছে।





