পশ্চিমবঙ্গের মা-বোনেদের কল্যাণ সবার আগে: মোদী

0
30
ছবি সৌজন্যে :  রিপ্রেসেন্টেশনাল 
পশ্চিমবঙ্গে ক্ষমতায় এসেই মন্ত্রিসভার প্রথম বৈঠকেই আয়ুষ্মান ভারত প্রকল্প চালু করার ঘোষণা করেছেন শুভেন্দু অধিকারী। রাজ্য মন্ত্রিসভার ঘোষণার পরে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর পোস্ট শেয়ার করে প্রতিক্রিয়া জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
সোশ্যাল মিডিয়ায় লিখেছেন পশ্চিমবঙ্গের ভাই-বোনেদের কল্যাণই সর্বাধিক গুরুত্বপূর্ণ। তিনি অত্যন্ত আনন্দিত যে রাজ্যের মানুষ বিশ্বের বৃহত্তম স্বাস্থ্য পরিষেবা আয়ুষ্মান ভারতের সুযোগ পাবেন। যা উন্নত মানের এবং সুলভ স্বাস্থ্যসেবা নিশ্চিত করে। প্রধানমন্ত্রী আরও জানিয়েছেন ডবল ইঞ্জিন সরকার পশ্চিমবঙ্গে কেন্দ্রীয় প্রকল্পগুলো বাধাহীন বাস্তবায়ন নিশ্চিত করবে। কেন্দ্রীয় স্বাস্থ্যবিমা প্রকল্প আয়ুষ্মান ভারত চালু হওয়ায় পশ্চিমবঙ্গের বাসিন্দারা বছরে ৫ লাখ টাকা পর্যন্ত স্বাস্থ্যবিমার সুবিধে পাবেন।