গ্রাম থেকে শহর
News & Much More

30 C
Kolkata
30 C
Kolkata
More
    Home National লোকসভার সাংসদদের হুইপ বিজেপি–কংগ্রেসের

    লোকসভার সাংসদদের হুইপ বিজেপি–কংগ্রেসের

    0
    45
    ছবি সৌজন্যে :  রিপ্রেসেন্টেশনাল 
    আগামী সোমবার, ৯ মার্চ শুরু হচ্ছে সংসদের বাজেট অধিবেশনের দ্বিতীয় তথা শেষ পর্ব ৷ এই পর্বের প্রথম তিন দিন লোকসভায় উপস্থিত থাকার জন্য দলীয় সাংসদদের উদ্দেশে হুইপ জারি করেছে যুযুধান দুই শিবির, বিজেপি এবং কংগ্রেস ৷
    লোকসভার স্পিকার ওম বিড়লার বিরুদ্ধে অপসারণ প্রস্তাবের নোটিস আগেই পেশ করেছে বিরোধী শিবির৷ সোমবার সংসদের বাজেট অধিবেশনের দ্বিতীয় পর্বের শুরুতেই এই নোটিস নিয়ে আলোচনা এবং ভোটাভুটির ব্যবস্থা করতে পারে সরকারপক্ষ ৷
    এই আলোচনা এবং ভোটাভুটিতে দলের সব সাংসদের উপস্থিতি নিশ্চিত করার জন্যই বিজেপি এবং কংগ্রেসের তরফে তাদের নিজেদের লোকসভা সাংসদদের উপস্থিতি বাধ্যতামূলক করা হচ্ছে, এমনটাই দাবি করা হয়েছে সংসদীয় সূত্রে ৷ এমনিতে লোকসভায় সরকারের সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সমস্যার কিছু নেই ৷ তারপরেও বিরোধী শিবিরকে এক ইঞ্চি জায়গা ছাড়তে নারাজ বিজেপি ৷