ডোমকলে স্বামীর পুরুষাঙ্গ কাটল স্ত্রী

0
170
ছবি সৌজন্যে : নিজস্ব
স্বামীর পুরুষাঙ্গ কেটে নেওয়ার অভিযোগ উঠেছে স্ত্রীর বিরুদ্ধে। মুর্শিদাবাদের ডোমকলে ঘটনার জেরে উত্তেজনা ছড়িয়েছে। স্ত্রীর বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করেছে পরিবার। গুরুতর জখম অবস্থায় হাসানুর শেখকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
জানা গিয়েছে যে যুবতী এই কাণ্ড ঘটিয়েছে তিনি হাসানুরের দ্বিতীয় স্ত্রী। তাঁর পরিবারের দাবি বিয়ের পর থেকেই অশান্তি লেগেই থাকত। হাসানুরের পরিবারের অভিযোগ খাবারের সঙ্গে ঘুমের ওষুধ মিশিয়ে পুরুষাঙ্গ কেটে নিয়েছে স্ত্রী। প্রতিবেশিরাই হাসানুরকে উদ্ধার করে হাসপাতালে পাঠিযয়েছে। এদিকে ততক্ষণে পালিয়ে গিয়েছে অভিযুক্ত যুবতী।
হাসানুরের পরিবারের অভিযোগ অন্য যুবকের সঙ্গে সম্পর্ক থাকায় এই কাজ করেছে তাঁর স্ত্রী। অভিযুক্তর খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিশ। কদিন আগে হাওড়াতেও প্রেমিকের পুরুষাঙ্গ কেটে নেওযয়ার অভিযোগ উঠেছিল প্রেমিকার বিরুদ্ধে।