
আগামী ২৫ নভেম্বর থেকে সংসদের শীতকালীন অধিবেশন শুরু হবে। অধিবেশন চলবে ২০ ডিসেম্বর পর্যন্ত। এক্স পোস্টে এমনটাই জানিয়েছেন, সংসদ বিষয়ক মন্ত্রী কিরেণ রিজিজু।
এক্স হ্যান্ডলে তিনি লেখেন, কেন্দ্রীয় সরকারের সুপারিশ মেনে সংসদের দু’কক্ষের শীতকালীন অধিবেশন শুরুতে সম্মতি দিয়েছেন রাষ্ট্রপতি। ২৬ নভেম্বর সংবিধান দিবস। সংবিধান দিবসের ৭৫ তম বর্ষপূর্তি সেন্ট্রাল হলে পালন করা হবে বলে জানিয়েছেন কিরেণ রিজিজু। সূত্রের খবর, আসন্ন শীতকালীন অধিবেশনে, দুটি মূল আইনি প্রস্তাবের চারপাশে উত্তেজনাপূর্ণ আলোচনা অনুষ্ঠিত হবে বলে আশা করা হচ্ছে।
যার মধ্যে রয়েছে ওয়াকফ সংশোধন বিল, ২০২৪ এবং এক দেশ, এক নির্বাচন।
ছবি সৌজন্যে : এক্স
