
মার্কিন ড্রামা সিরিজ দ্য ওয়্যার-এর অন্যতম পরিচিত মুখ জেমস রানসোন মারা গেছেন। লস অ্যাঞ্জেলেসে নিজের বাড়িতে তার মৃত্যু হয়।
মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৪৬ বছর। হাসপাতাল সূত্রে জানা গেছে, আত্মহত্যা করেছেন অভিনেতা।জেমস রানসোন মূলত ডেভিড সাইমন পরিচালিত এইচবিও সিরিজ,দ্য ওয়্যার-এর দ্বিতীয় সিজনে জিগি সোবোটকা চরিত্রে অভিনয় করে বিশ্বজুড়ে পরিচিতি পান।পরবর্তীতে তিনি সাইমনের আরেকটি আলোচিত সিরিজ ,জেনারেশন কিল-এ বাস্তব জীবনের মেরিন কর্পোরাল জোশ রে পারসনের চরিত্রে অভিনয় করেন।সাম্প্রতিক বছরগুলোতে স্টিফেন কিংয়ের উপন্যাস অবলম্বনে নির্মিত হরর মুভি ,ইট চ্যাপ্টার টু-তে এডি কাস্পব্রাক চরিত্রে অভিনয় করে তিনি ব্যাপক প্রশংসা কুড়ান।রানসোনের আকস্মিক প্রয়াণে তার সহকর্মী এবং ফ্যানদের মাঝে শোকের ছায়া নেমে এসেছে। তার দীর্ঘদিনের সহকর্মী এবং দ্য ওয়্যার ও ট্রেমে সিরিজের অভিনেতা ওয়েন্ডেল পিয়ার্স সোশ্যাল মিডিয়ায় আবেগঘন বার্তায় লিখেছেন, দুঃখিত ভাই, তোমার প্রয়োজনের সময় পাশে থাকতে পারলাম না।পাশাপাশি,বিখ্যাত চলচ্চিত্র নির্মাতা স্পাইক লি, ল্যারি ক্লার্ক এবং অস্কারজয়ী শন বেকারও তার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন। পরিচালক শন বেকার এক বার্তায় বলেছেন, আমি তোমাকে ভীষণ মিস করব।জেমস রানসোনের স্ত্রী জেমি ম্যাকফি সোশ্যাল মিডিয়ায় একটি হৃদয়স্পর্শী বার্তায় তাদের দুই সন্তান,ছ’ বছরের জ্যাক এবং চার বছরের ভায়োলেটকে জীবনের সেরা উপহার হিসেবে উল্লেখ করেন।
তিনি লিখেছেন, আমি তোমাকে আগেও হাজারবার ভালোবেসেছি এবং জানি যে আবারও ভালোবাসব। আমরা চিরকাল একসঙ্গেই থাকব।








