
৫ দিনের মধ্যে তুলে নিয়ে গিয়ে গণধর্ষণ করা হবে। বাড়ির দরজায় লাগিয়ে দেওয়া হুমকি চিঠি পেয়ে আতঙ্কে রয়েছেন হাবরার আক্রমপুরের বাসিন্দা গৃহবধূ।
পরিবারের তরফে জানা গিয়েছে বৃহস্পতিবার রাতে ঘরের দরজা খুলতেই একটি মদের বোতল এবং দরজায় সাঁটানো ওই চিঠি দেখতে পান তাঁরা। চিঠিতে লেখা হয়েছে ৫ দিনের মধ্যে তুলে নিযে গিয়ে গণধর্ষণ করে বাড়িতে ফেলে দেওয়া হবে। চিঠিতে অনেক অশালীন ভাষাও লেখা হয়েছে বলে অভিযোগ। চিঠির শেষে এক ব্যক্তির নাম উল্লেখ করে বাংলাদেশ লেখা হয়েছে।
রাতেই হাবরা থানার দ্বারস্থ হয়েছে পরিবার। কে বা কারা এই কাজে যুক্ত খতিয়ে দেখছে পুলিশ। কেনই বা চিঠিতে বাংলাদেশ লেখা হয়েছে তাও তদন্ত করে দেখছেন তদন্তকারী অফিসাররা।
