গ্রাম থেকে শহর
News & Much More

32 C
Kolkata
32 C
Kolkata
More
    Home Bankura বেইমানদের চিহ্নিতের কাজ চলছে, একঘরে করার নিদান তৃণমূলের অরূপের

    বেইমানদের চিহ্নিতের কাজ চলছে, একঘরে করার নিদান তৃণমূলের অরূপের

    0
    188
    ছবি সৌজন্যে : নিজস্ব

    দলের বেইমান ও বিশ্বাসঘাতকদের প্রকাশ্যে একঘরে করে দেওয়ার হুশিয়ারি দিয়ে বিতর্কে জড়িয়েছে তৃণমূল সাংসদ অরূপ চক্রবর্তী। বাঁকুড়ার বিকনা হাইস্কুলের মাঠে মহিলা তৃণমূলের সভায় দলীয় কর্মীদের উদ্দেশে।

    সাংসদ অরূপ চক্রবর্তী বলতে থাকেন তৃণমূলে অনেক বিশ্বাসঘাতক আছে। যারা তৃণমূলের ছাতার তলায় থেকে ভোটের আগে বিশ্বাসঘাতকতা করে ভোটের আগে যারা জোড়াফুলের বিরুদ্ধে ফুসুর ফুসুর করেন। তাদের একঘরে করা হবে। এরকম কর্মীদের চিহ্নিত করার কাজ শুরু হয়েছে বলে হুঁশিয়ারিও দিয়েছেন তৃণমূল সাংসদ অরূপ চক্রবর্তী। বিষয়টি নিয়ে খোঁচা দিতে ছাড়েননি প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী তথা বিজেপির প্রাক্তন সাংসদ সুভাষ সরকার।

    তিনি বলেছেন টাকার ভাগাভাগি নিয়ে তৃণমূলের মধ্যে কোন্দল এমন জায়গায় পৌঁছেছে যে কর্মীদের মধ্যে ন্যূনতম বিশ্বাসযোগ্যতাটুকুও নেই।