গ্রাম থেকে শহর
News & Much More

28 C
Kolkata
28 C
Kolkata
More
    Home National বিশ্ব এখন ভারতের প্রজ্ঞার দিকে তাকিয়ে : ভাগবত

    বিশ্ব এখন ভারতের প্রজ্ঞার দিকে তাকিয়ে : ভাগবত

    0
    30
    ছবি সৌজন্যে : এক্স
    শাসন, ধর্ম এবং বিজ্ঞানের বিভিন্ন ক্ষেত্রে ২ হাজার বছরের পরীক্ষা-নিরীক্ষার পর বিশ্ব এখন বিচলিত হয়ে ভারতের প্রজ্ঞার দিকে তাকিয়ে আছে। ত্রিপুরা তে গিয়ে এমনই দাবি করেছেন রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ-র প্রধান মোহন ভাগবত।
    মোহন ভাগবত বলেছেন, শতাব্দী ধরে বিভিন্ন বৈশ্বিক মডেল অনুসরণ করা হলেও তা স্থায়ী শান্তি ও সন্তুষ্টি আনতে ব্যর্থ হয়েছে। ‘ ২হাজার বছর ধরে বিশ্ব অনেক পরীক্ষা-নিরীক্ষা করেছে। প্রথমে সবকিছু রাজাকে দেওয়া হতো। তারা ভাবত, রাজা থাকলে ভালো হয়, কিন্তু পরে রাজা নিজেই তাঁর প্রজাদের লুণ্ঠন করতে শুরু করলেন। তাই তারা বলল, ঈশ্বরই রাজাধিরাজ। ফলে, ঈশ্বরভক্তির উপর ভিত্তি করে বিভিন্ন ধর্মের সূচনা হলো। কিন্তু তারা জীবনে শান্তি প্রতিষ্ঠা করতে গিয়ে রক্তের নদী বইয়ে দিয়েছে। তিনি আরও বলেছেন, বৈজ্ঞানিক যুগ অগ্রগতি সত্ত্বেও মানুষের দুর্ভোগের সমাধান করতে পারেনি।
    দুর্ভোগ এখনও আছে, পরিবারগুলো ভেঙে যাচ্ছে এবং অপরাধ বাড়ছে। যুদ্ধ একবার শুরু হলে থামে না, আর যুদ্ধ কখনও থামে না।