বিশ্বব্যবস্থা ভেঙে পড়ছে,অস্ট্রেলিয়ার পার্লামেন্টে কার্নি

0
75
ছবি সৌজন্যে :  রিপ্রেসেন্টেশনাল 

দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর গড়ে ওঠা বিশ্বব্যবস্থা এখন ভেঙে পড়ছে। এই পরিস্থিতিতে অস্ট্রেলিয়া ও কানাডাকে আত্মীয়তার সম্পর্কের মতো কৌশলে একসঙ্গে কাজ করা উচিত বলে অস্ট্রেলিয়ার পার্লামেন্টে মন্তব্য করেছেন কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি।

প্রধানমন্ত্রী কার্নি বলেছেন, মধ্যম শক্তির দেশগুলোর সামনে এখন বড় প্রশ্ন, তারা কি নতুন নিয়ম তৈরিতে ভূমিকা রাখবে, নাকি বড় শক্তিধর দেশগুলোই সব সিদ্ধান্ত নির্ধারণ করবে।তিনি আরো বলেছেন, অস্ট্রেলিয়া ও কানাডার গুরুত্বপূর্ণ খনিজ, প্রতিরক্ষা ও কৃত্রিম বুদ্ধিমত্তা,এআই খাতে নিজেদের সক্ষমতা বাড়াতে আরো আন্তরিকভাবে সহযোগিতা করা উচিত।কার্নির এই বক্তব্য তার আগের মন্তব্যগুলোর মতোই।

তিনি আগে সুইজারল্যান্ডের বিশ্ব অর্থনৈতিক ফোরাম বার্ষিক সভায় বলেছিলেন, পুরনো বিশ্বব্যবস্থা আর ফিরে আসবে না এবং মধ্যম শক্তির দেশগুলোকে একসঙ্গে কাজ করতে হবে। কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি বলেছেন, এখন অনেক দেশই নিজেদের স্বাধীন সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা বাড়াতে চাইছে কারণ অনেকের মনে হচ্ছে বর্তমান আন্তর্জাতিক নিয়মগুলো আর তাদের সুরক্ষা দিতে পারছে না।