বিশ্বের দ্রুততম সুপারকম্পিউটার এখন চীনের

0
13
ছবি সৌজন্যে : এক্স

বিশ্বের দ্রুততম সুপারকম্পিউটারের মর্যাদাপূর্ণ তালিকায় আমেরিকাকে সরিয়ে শীর্ষ স্থান দখল করেছে চীন। সর্বাধুনিক প্রযুক্তির ক্ষেত্রে বেইজিংয়ের ক্রমবর্ধমান সক্ষমতারই প্রমাণ এই অর্জন। জার্মানির হামবুর্গে প্রকাশিত ষাণ্মাসিক তালিকা অনুযায়ী, আমেরিকার,এল ক্যাপিতানকে পেছনে ফেলে বিশ্বের সবচেয়ে শক্তিশালী সুপারকম্পিউটার সিস্টেমের খেতাব জিতেছে চীনের লাইনশাইন।

শেষ টপ ৫০০ তালিকা অনুযায়ী, চীনের শেনঝেন শহরের ন্যাশনাল সুপারকম্পিউটিং সেন্টারে অবস্থিত লাইনশাইন ২.১৯৮ এক্সাফ্লপস পারফরম্যান্স অর্জন করেছে। অর্থাৎ, এটি প্রতি সেকেন্ডে ২ কুইন্টিলিয়নের বেশি হিসাব-নিকাশ করতে সক্ষম। এই গতি আমেরিকার এল ক্যাপিতানের চেয়ে ২০ শতাংশ বেশি।২০১৭ সালে সানওয়ে তাইহুলাইট-এর পর এই প্রথম কোনো চীনা সুপারকম্পিউটার সিস্টেম এই তালিকার শীর্ষে উঠল।

এর আগে ২০২৪ সালের নভেম্বর থেকে ক্যালিফোর্নিয়ার লিভারমোরের লরেন্স লিভারমোর ন্যাশনাল ল্যাবরেটরিতে থাকা এল ক্যাপিটান শীর্ষ স্থানে ছিল।নতুন তালিকায় তৃতীয় স্থানে রয়েছে আমেরিকার টেনেসি অঙ্গরাজ্যের ওক রিজ ন্যাশনাল ল্যাবরেটরির, ফ্রন্টিয়ার। এরপর চতুর্থ ও পঞ্চম স্থানে রয়েছে ইলিনয়ের আর্গন ন্যাশনাল ল্যাবরেটরির অরোরা এবং জার্মানির জুলিখ সুপারকম্পিউটিং সেন্টারের ,জুপিটার।শীর্ষ ২০-এর তালিকায় থাকা অন্যান্য দেশের মধ্যে রয়েছে ব্রিটেন,জাপান, দক্ষিণ কোরিয়া, ইতালি, নেদারল্যান্ডস ও সুইজারল্যান্ড।