গ্রাম থেকে শহর
News & Much More

30 C
Kolkata
30 C
Kolkata
More
    Home Technology বিশ্বের প্রথম লিকুইড কুলিং স্মার্টফোন

    বিশ্বের প্রথম লিকুইড কুলিং স্মার্টফোন

    0
    114
    ছবি সৌজন্যে : এক্স

    এ বছরের নভেম্বরে লঞ্চ হতে চলেছে বিশ্বের প্রথম লিকুইড কুলিং স্মার্টফোন।৩ নভেম্বর আমেরিকায় লঞ্চ হবে রেডম্যাজিক ১১ প্রো থ্রি, যা বিশ্বকে সত্যিকার অর্থেই অত্যাধুনিক প্রযুক্তির সঙ্গে পরিচয় করিয়ে দেবে।

    নতুন এ স্মার্টফোনটি বিশেষভাবে মোবাইল গেমারদের জন্য ডিজাইন করেছে চীনা স্মার্টফোন প্রস্তুতকারক,রেডম্যাজিক।রেডম্যাজিক ১১ প্রো থ্রি মূল বৈশিষ্ট্য হচ্ছে এতে রয়েছে স্ন্যাপড্রাগন ৮ এলিট জেন ফাইভ সিস্টেম-অন-এ-চিপ, যা মোবাইল ডিভাইসের জন্য বিশ্বের অন্যতম দ্রুততম চিপসেট। এতে রয়েছে রেডকোর আর ফোর ডেডিকেটেড গ্রাফিক্স চিপ, যা স্মার্টফোনটির গেমিং ও গ্রাফিক্স পারফরম্যান্স বাড়াতে সাহায্য করবে বলে জানা যাচ্ছে।তবে স্মার্টফোনটির সবচেয়ে উদ্ভাবনী বৈশিষ্ট্য হচ্ছে বিশ্বের প্রথম গণ-উৎপাদিত লিকুইড কুলিং সিস্টেম, যেটি আসল কুলিং ফ্যানের সঙ্গে মিলিয়ে শক্তিশালী ফোনের প্রসেসরকে কার্যকরভাবে ঠান্ডা রাখে।গেমিং ও মিডিয়া প্রোডাকশনের মতো উচ্চ-তীব্রতা প্রসেসিংয়ের জন্য লিকুইড কুলিং সিস্টেম অনেক বছর ধরে পিসিতে ব্যবহৃত হচ্ছে। তবে রেডম্যাজিক ১১ প্রো থ্রি-এর আগে কেউ ফোনে লিকুইড কুলিং বা ফ্যান ব্যবহার করেনি।

     এর আগে, ফোনে ভেপার চেম্বার কুলিং সিস্টেম ব্যবহৃত হয়েছে।কারণ পিসির তুলনায় স্মার্টফোনের সিপিইউ কম তাপ উৎপন্ন করে। ফলে ফোন সাধারণত প্যাসিভ কুলিং ব্যবহার করে, অর্থাৎ তাপ স্বাভাবিকভাবে ডিভাইসের বিভিন্ন অংশের মধ্যে ছড়িয়ে পড়ে।