
বিশ্বের সবচেয়ে বড় এআই সামিট আয়োজন করছে ভারত। দিল্লির ভারত মণ্ডপমে এআই সামিটে বক্তব্য রাখার সময় এমনই দাবি করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
তাঁর আরও মন্তব্য, মানব ইতিহাসে কিছু শতাব্দী অন্তর একটি করে টার্নিং পয়েন্ট আসে। সেখান থেকেই বিকাশের গতি বাড়ে। কাজ করা, চিন্তাভাবনার ধরন বদলে যায়। যখন পাথর থেকে প্রথম আগুন বেরিয়েছিল, কেউ ভাবতে পারেনি, ওই আগুনই মানব সভ্যতাকে অন্য উচ্চতায় নিয়ে যাবে। আর্টিফিসিয়াল ইন্টেলিজেন্স মানব সভ্যতার ইতিহাসে এমনই ট্রান্সফর্মেশন।
ভারত যা দেখছে, তা শুধু শুরুর সঙ্কেত। মানুষের সামর্থকে কয়েকগুণ বাড়িয়ে দিচ্ছে। অতীতে নতুন প্রযুক্তির প্রভাব পেতে কয়েক দশক লেগে যেত। তাই ভারতের ভিশন যেমন বড় রাখতে হবে, তেমনই দায়িত্বশীলও হতে হবে। এই রকম মুহূর্তের মানবসভ্যতা অতীতেও সম্মুখীন হয়েছে। যেমন পরমাণু শক্তি। ইতিবাচক ও নেতিবাচক, দুটি দিকই রয়েছে।
