বিশ্বের বৃহত্তম পরমাণু চুল্লি চালু জাপানে

0
90
ছবি সৌজন্যে : এক্স

১৪ বছর আগের ফুকুশিমা বিপর্যয়ের আতঙ্ক এখনও স্মৃতিতে গেঁথে রয়েছে। সেই আতঙ্কই আবার উসকে দিয়ে নিগাতার পরমাণু একটি চুল্লি চালু করেছে জাপান সরকার।

বুধবার স্থানীয় সময় সন্ধ্যা ৭টায় চুল্লিটি চালু হয়েছে। সরকারের এই সিদ্ধান্তে উদ্বিগ্ন নিগাতার স্থানীয় বাসিন্দারা। এর আগে ২০১১ সালের মার্চ মাসে জাপানের তোহোকু এলাকার প্রশান্ত মহাসাগরের উপকূল থেকে বেশ কিছুটা দূরে তৈরি হওয়া ভূমিকম্পের কারণে সুনামি আছড়ে পড়েছিল ফুকুশিমায়। যার জেরে ক্ষতিগ্রস্ত হয়েছিল স্থানীয় তিনটি পরমাণু চুল্লি। এলাকায় ছড়িয়ে পড়ে তেজস্ক্রিয় কণা। চের্নোবিল কাণ্ডের পর ফুকুশিমার ঘটনাই সবচেয়ে ভয়াবহ পরমাণু-বিপর্যয়।

ওই ঘটনার পরেই সবক’টি অর্থাৎ ৫৪টি পরমাণু চুল্লিই বন্ধ করে দিয়েছিল জাপান সরকার। পরবর্তীকালে দেশে জ্বালানির চাহিদা মেটাতে বেশ কয়েকটি চুল্লি চালুও করা হয়।এ বার চালু হচ্ছে বিশ্বের বৃহত্তম কাশিওয়াজাকি-কারিওয়া পরমাণু বিদ্যুৎকেন্দ্রটি। মাস দুয়েক আগে প্রধানমন্ত্রী পদে এ ব্যাপারে উদ্যোগী হয়েছিলেন সানায়ে তাকাইচি। তারপরেই এই পরমাণু চুল্লিটি চালু করতে অনুমোদন দিয়েছে নিগাতার স্থানীয় প্রশাসন।