গ্রাম থেকে শহর
News & Much More

30 C
Kolkata
30 C
Kolkata
More
    Home Technology বিশ্বের দীর্ঘতম পাল্লার ফাইটার জেট

    বিশ্বের দীর্ঘতম পাল্লার ফাইটার জেট

    0
    17
    ছবি সৌজন্যে :  রিপ্রেসেন্টেশনাল 

    দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় অ্যাডলফ হিটলার আমেরিকায় বোমা ফেলার স্বপ্ন দেখলেও তৎকালীন প্রযুক্তিতে তা করা ছিল একেবারেই অসম্ভব। বর্তমানে মাঝ আকাশে জ্বালানি ভরার সুবিধার কারণে আন্তঃমহাদেশীয় বিভিন্ন ফ্লাইট সহজ হয়েছে।

    আধুনিক যুদ্ধবিমানের লড়াইয়ে জ্বালানি রিফুয়েলিং সাধারণ বিষয় হলেও রাশিয়ার ফাইটার জেট এসইউ-৩৪ সম্পূর্ণ ব্যতিক্রম।কোনো বিরতি ছাড়াই মস্কো থেকে সরাসরি ওয়াশিংটন ডি.সি. পর্যন্ত পাড়ি দেওয়ার বিস্ময়কর ক্ষমতা রয়েছে এ শক্তিশালী জেটের। উল্লেখ্য মার্কিন বিমানবাহিনীর বেশিরভাগ প্লেন এভাবে কাজ করলেও রাশিয়ান ফেডারেশনের এসইউ-৩৪ জেটটি একদমই আলাদা।কারণ, ফুলব্যাক কোনো বিরতি বা জ্বালানি রিফুয়েলিং ছাড়াই মস্কো থেকে ওয়াশিংটন ডি.সি. পর্যন্ত উড়ে যেতে পারে এই জেট।কোনো জেটের ৪ হাজার ৮৬৭ মাইলের এই বিশাল দূরত্ব পাড়ি দেওয়ার সক্ষমতা সত্যিই রোমাঞ্চকর।রাশিয়া-ইউক্রেইন যুদ্ধে ব্যবহৃত রাশিয়ার এ ,এসইউ-৩৪ জেটটি কেন এত দূরে উড়তে পারে এর বেশ কিছু কারণ রয়েছে।প্রথমত, প্লেনটি আকারে বড়, যার দৈর্ঘ্য ৭৬.৫ ফুট ও ডানার বিস্তার ৪৮ ফুট। সাধারণ অভিযানে জেটটিকে এত দূর যেতে হয় না।

    তবে প্রয়োজনে প্লেনটি নিজের হার্ড পয়েন্টে বা, যেখানে সাধারণত অস্ত্র রাখা হয় সেখানে তিনটি পিটিবি-৩০০০ বাহ্যিক জ্বালানি ট্যাংক যোগ করতে পারে, যা এর পাল্লা বা রেঞ্জ অনেক বাড়িয়ে দেয়।এসব ট্যাংকের প্রতিটিতে ৭৯৩ গ্যালন জ্বালানি ধরে, যা বোমারু প্লেনটির ভেতরের জ্বালানি সক্ষমতার সঙ্গে বাড়তি হিসেবে যোগ হয়।