
টিভিকে প্রধান থালাপতি বিজয়ের মন্ত্রিসভার কনিষ্ঠতম সদস্য এস কীর্তন। শিবকাশী তাঁর কেন্দ্র। যে অঞ্চলকে গোটা বিশ্ব চেনে বাজি কারখানার হাব হিসাবে। সেই শিবকাশীর ঘরের মেয়ে এস কীর্তনকে এ বার প্রার্থী করেছিলেন থালাপতি বিজয়।
দলের কনিষ্ঠতম তো বটেই, নতুন মুখও তিনি। বিরুদ্ধনগর জেলার শিবকাশী আসন থেকে জিতে বিধায়ক হয়েছেন কীর্তন। রাজনীতি তাঁর প্রিয় বিষয়। তাই রাজনীতিকেই বেছে নিতে দু’বার ভাবেননি।
রবিবার শপথ নেওয়ার আগে কীর্তন বলেছেন, সব সময়েই চাইতেন তিনি যেন রাজনীতিতে আসতে পারেন। আর সেই টানেই রাজনীতির দুনিয়ায় আসা। কেরিয়ার শুরু করেছিলাম এক জন ভোটকুশলী হিসাবে। কীর্তন আরও বলেছেন, ভোটকুশলী হিসাবে বিভিন্ন রাজনৈতিক নেতার সঙ্গে কাজ করার সুযোগ পেয়েছেন। কী ভাবে প্রশাসনিক ব্যবস্থা পরিচালনা হয়, আমলাতন্ত্রে কী ভাবে কাজ করে, সব কাছ থেকে দেখার সৌভাগ্য হয়েছে।
