
পর্তুগিজ মহাতারকা ক্রিস্টিয়ানো রোনালদোর সোশ্যাল মিডিয়ায় একচেটিয়া আধিপাত্য। ইনস্টাগ্রামে বিশ্বের সবচেয়ে বেশি ফলোয়ার রয়েছে তার।
ফেসবুক, এক্সসহ অন্য সব প্ল্যাটফর্মে তার ফ্যানরা সবচেয়ে বেশি। এবার ইউটিউবেও রেকর্ড গড়লেন তিনি।এমনিতে খেলার মাঠে রেকর্ড ভাঙা-গড়ার মধ্যে থাকেন পর্তুগিজ তারকা রোনালদো। এবার ভিডিও শেয়ারিং জায়ান্ট প্ল্যাটফর্ম ইউটিউবেও রেকর্ড গড়লেন সিআর সেভেন। নিজের চ্যানেল খোলার মাত্র দেড় ঘণ্টার ব্যাবধানে ইউটিউবের ইতিহাসে দ্রুততম ১ মিলিয়নের রেকর্ড সাবস্ক্রাইবার অর্জন করেছেন তিনি।ইউআর ডট ক্রিস্টিয়ানো নামে সেই ভেরিফায়েড চ্যানেলটি লঞ্চ করা হয়েছে।ইতিমধ্যেই ডজনখানেকেরও বেশি ভিডিও ও রিলস আপলোড করতে দেখা গেছে চ্যানেলটিতে।চ্যানেলটি লঞ্চ করার দেড় ঘণ্টার মধ্যে ১০ লাখ ফলোয়ার চ্যানেলটির পরবর্তী ভিডিও ও আপডেট তথ্য পাওয়ার জন্য সেখানে সাবস্ক্রিপশন করেছেন।
