গ্রাম থেকে শহর
News & Much More

31 C
Kolkata
31 C
Kolkata
More
    Home National প্রয়াত রতন থিয়াম, শোকের ছায়া নাট্য জগতে

    প্রয়াত রতন থিয়াম, শোকের ছায়া নাট্য জগতে

    0
    154
    ছবি সৌজন্যে : এক্স
    ভারতীয় নাট্যজগতে নক্ষত্রপতন, প্রয়াত হয়েছেন রতন থিয়াম। ৭৭ বছর বয়সে প্রয়াত হয়েছেন পদ্মভূষণ নাট্য ব্যক্তিত্ব।
    তাঁকে নিজের সময়ের দেশের অন্যতম শ্রেষ্ঠ নাট্যকার ও নাট্য নির্দেশক বলে মনে করা হয়। অবহেলিত উত্তরপূর্বের রাজ্য মণিপুরের কৃষ্টি ও সংস্কৃতিকে গোটা ভারতের ছড়িয়ে দিয়েছিলেন রতন থিয়াম। মুগ্ধ হয়েছিল সর্বভারতীয় থিয়েটার দর্শক। প্রাচীন নাটককে আধুনিকতার মোড়কে তুলে ধরতেন রতন থিয়াম। চক্রব্যূহ ও ঋতুসংহারম-এর মতো নাট্য নির্মাণ করেছেন মঞ্চে। ১৯৮৯ সালে পদ্মশ্রী সম্মানে ভূষিত হয়েছিলেন তিনি।সঙ্গীত নাটক অ্যাকাডেমি-তে সহ-সভাপতি পদে ছিলেন তিনি। তার পরে ন্যাশনাল স্কুল অফ ড্রামা-তে চেয়ারপার্সন পদে নিযুক্ত ছিলেন তিনি। নাট্য ব্যক্তিত্বের মৃত্যুতে শোকের ছায়া পড়েছে অভিনয় জগতে।
    মণিপুরের প্রাক্তন মুখ্যমন্ত্রী নংথমবাম বিরেন সিং তাঁর মৃত্যুতে শোকপ্রকাশ করেছেন। দীর্ঘ দিন ধরে বার্ধক্যজনিত অসুস্থতায় ভুগছিলেন তিনি।