পশ্চিমবঙ্গে চুরি ও দুর্নীতি শিল্পে পরিণত হয়েছে : সুকান্ত 

0
145

মমতা বন্দ্যোপাধ্যায়ের আমলে পশ্চিমবঙ্গে চুরি ও দুর্নীতি শিল্পে পরিণত হয়েছে। এভাবেই রাজ্যকে খোঁচা দিয়েছেন সুকান্ত মজুমদার। বিজেপির রাজ্য সভাপতির কথায়, কেন্দ্র সরকার ট্যাক্স চুরি আটকাতে জিএসটি চালু করেছে।

 

আর পশ্চিমবঙ্গে তৃণমূল কংগ্রেস সরকার জিএসটি চুরি করার কৌশল চালু করেছে। সুকান্তর কথায়, কেন্দ্র ও রাজ্য সরকারের ১০০ কোটি টাকার মতো ক্ষতি হচ্ছে এই জিএসটি চুরির মাধ্যমে। উত্তরবঙ্গ দিয়ে যেসমস্ত গাড়ি ঢোকে তাদের থেকে ভুয়ো বিল বানিয়ে জিএসটি নেওয়া হচ্ছে। আর এ সমস্তর মূলে রয়েছে তৃণমূল কংগ্রেস নেতা বিনয় বর্মন ও ধীরাজ ঘোষ। অনেকক্ষেত্রে দেখা যাচ্ছে আদিবাসীদের জমি এই সমস্ত নেতাদের নামে হয়ে গেছে। সুকান্তর বক্তব্য, ধীরাজ ঘোষ রাজ্য সরকারের জিএসটি চুরি করছে তার স্ত্রী মাটিগাড়া রাজ্য সরকার এর জিএসটি-র এসটিও অফিসার। আলকাতরা থেকে গুটখা সব জায়গায় চুরি হচ্ছে জিএসটি। এখানে  সুকান্ত মজুমদারের মন্তব্য এই জিএসটির টাকার ভাগ মুখ্যমন্ত্রীর কাছে যায় কি না, তা তিনি জানেন ।