বেরোনোর রাস্তা ২টি! সাসপেন্ড ৩ সরকারি আধিকারিক

0
116
ছবি সৌজন্যে : এক্স
গোয়ার জনপ্রিয় নৈশক্লাবে পার্টি চলাকালীন অগ্নিকাণ্ডে ২৫ জনের মৃত্যুতে তোলপাড় গোটা দেশ। এই ঘটনায় এবার তিন সরকারি আধিকারিককে সাসপেন্ড করেছে রাজ্য সরকার।
সাসপেন্ড করা হয়েছে পঞ্চায়েত পরিচালক সিদ্ধি তুষার হরলঙ্কর, রাজ্য দূষণ নিয়ন্ত্রণ পর্ষদের সচিব সদস্য ডাঃ শামিলা মনতেইরো এবং গ্রামীণ পঞ্চায়েত আরপোরা-নাগোয়ার সচিব রঘুবীর বাগকরকে। এই তিন জনই ২০২৩ সালে আরপোরায় তৈরি হওয়া বির্চ বাই রোমিও লেনে নৈশক্লাবটিকে ছাড়পত্র দেন।
পুলিশ আরপোরা-নাগোয়ার পঞ্চায়েত প্রধান রোশন রেদকরকেও জিজ্ঞাসাবাদ করছে। রোশনই অভিশপ্ত নৈশক্লাবটির জন্য ট্রেড লাইসেন্স ইস্যু করেছিলেন। প্রাথমিক ভাবে জানা গিয়েছে, মাত্র দুটি প্রবেশপথ ছিল নৈশক্লাবটিতে। আগুন থেকে বাঁচতে পালানোর খুব বেশি রাস্তা ছিল না।