৭ দিন ফাস্টফুড না খেলে উপকার

0
131
ছবি  সৌজন্যে : রিপ্রেসেন্টেশনাল 

এখন অনেকেই নিয়মিত ফাস্ট ফুড খেয়ে থাকেন।এমনকি কেউ কেউ প্রতিদিনই চপ, চাউ, রোল, কাবাব, পিৎজা ও বার্গার খেয়ে নেন।

আর এই ভুলটা করেন বলেই তাদের শরীরের অবস্থা খারাপ হওয়ার আশঙ্কা বাড়ে।এখন সবাই জানেন ফাস্ট ফুড একটি ক্ষতিকর খাবার।এতে ট্রান্স ফ্যাট থেকে শুরু করে চিনি ও লবণে পরিপূর্ণ থাকে। তাই সব সময় ফাস্ট ফুড খাওয়া উচিত হবে না। তার পরিবর্তে বাড়ির তৈরি হালকা খাবার খান।তাই বিশেষজ্ঞরা সবাইকে মাত্র ৭ দিন ফাস্ট ফুড থেকে দূরে থাকার পরামর্শ দিয়েছেন।বলা হচ্ছে এই নিয়মটা মেনে চললেই উপকার পাবেন। দেখবেন একাধিক সমস্যার সহজ সমাধান করা সম্ভব হবে। সবার প্রথমে কমে যাবে ওজন।মূলত ফাস্ট ফুড হলো ফ্যাটের ভাণ্ডার।তাই মাত্র ৭ দিন ফাস্ট ফুড না খেলে ওজন কমে যেতে পারে। ফাস্ট ফুড আপনার হার্টের ক্ষতি করতে পারে। আর মাত্র ৭ দিন এই খাবার না খেলে হৃদরোগে আক্রান্ত হওয়ার আশঙ্কা কিছুটা হলেও কমে যাবে।আসলে ফাস্ট ফুড পেটের অসুখের কারণ। এর জন্য গ্যাস, অ্যাসিডিটি হতে পারে।তাই ফাস্ট ফুড খাওয়া ছাড়লেই অনায়াসে পেটের সমস্যা থেকে মুক্তি পেতে পারেন।এই ধরনের খাবারে রয়েছে লবণের ভাণ্ডার। তাই নিয়মিত ফাস্ট ফুড খেলে প্রেশার বৃদ্ধি পেতে পারে। সুতরাং চেষ্টা করুন ৭ দিন ফাস্ট ফুড না খাওয়ার। তাতেই কমে যাবে রক্তচাপ বাড়ার আশঙ্কা।পাশাপাশি প্রদাহ বৃদ্ধি করতে পারে ফাস্ট ফুড। যার ফলে ক্যান্সার হতে পারে।

অর্থাৎ আপনি ৭ দিন এই খাবার না খেলেই ক্যান্সার থেকে দূরে থাকার কাজে কিছুটা হলেও এগিয়ে যাবেন।শেষে বলা যায়, ফাস্ট ফুড নয় বরং সেই টাকা দিয়ে ফল, শাক ও সবজি খান। তাতেই শরীর ও স্বাস্থ্যের হাল ফেরাতে পারবেন। সেই সঙ্গে মিলবে একাধিক উপকার।