এসআইআর-র জন্য বিএলওদের মৃত্যুর রিপোর্ট নেই, দাবি সিইও-র

0
113
ছবি  সৌজন্যে : রিপ্রেসেন্টেশনাল 
এসআইআর-র জন্যই বিএলওদের মৃত্যু হয়েছে এমন কোনও রিপোর্ট ডিএম্-রা সিইও দফতরে পাঠায় নি।দাবি করেছেন সিইও মনোজ আগরওয়াল।
জাতীয় ভোটার দিবসে ধনধান্য অডিটোরিয়ামে অনুষ্ঠানে আয়োজন করা হয়। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিইও মনোজ আগরওয়াল, স্পেশাল রোল অবজার্ভার সুব্রত গুপ্তরা। দর্শকাসনে ছিলেন তৃণমূলের সুব্রত বক্সি, বিজেপির তাপস রায়, সিপিএমের তরফে ছিলেন কল্লোল মজুমদার, কংগ্রেস নেতা আশুতোষ চট্টোপাধ্যায়রা। সেখান থেকেই বিএলওদের আত্মহত্যার ঘটনা নিয়ে সরব হয়েছে তৃণমূল, সিপিএম, কংগ্রেস। কিন্তু অভিযোগ খারিজ করে সিইও মনোজ আগরওয়াল জানিয়েছেন কমিশন স্বতঃপ্রণোদিত কোনও পদক্ষেপ করতে পারে না। বা বলে দিতে পারে না ২ লাখ টাকা ক্ষতিপূরণ দেবে।
কারণ কমিশনের কোনও রিলিফ ফান্ড নেই। এসআইআর নিয়ে বিএলওদের মৃত্যু নিয়ে ডিএমদের তরফেও কোনও রিপোর্ট আসেনি বলে দাবি করেছেন সিইও।