
দেশে এক ভাষার সঙ্গে আরেক ভাষার লড়াই চলছে। এমনই মন্তব্য করেছেন লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী।
দিল্লির এক জনসভায় রাহুল গান্ধী বলেছেন, দেশে দুটি মতাদর্শের মধ্যে লড়াই চলছে।একদিকে, বিদ্বেষ-হানাহানি, অন্যদিকে, ভালবাসা-ভ্রাতৃত্ব। আরএসএস-বিজেপি সংবিধানকে ধ্বংস করতে চাইছে, অন্যদিকে কংগ্রেস সংবিধানকে বাঁচানোর লড়াই করছে।বিজেপি-আরএসএস-র লোকেরা ভাই ভাইয়ের বিরুদ্ধে, এক ভাষার সঙ্গে আরেক ভাষার বিরুদ্ধে লড়াই করছে।তাদের উদ্দেশ্য হল মানুষের কাছ থেকে টাকা কেড়ে নিয়ে কোটিপতিদের কাছে দেওয়া।ভারতের কিছু ধনীদের ১৬ লাখ কোটি টাকা ঋণ মুকব করে দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।তিনি যখনই সুযোগ পান আদানি-অম্বানিদের ঋণ মুকব করে দেন।
অন্যদিকে কংগ্রেস সাংসদ প্রিয়াঙ্কা গান্ধী বলেছেন, প্রধানমন্ত্রীকে তার পূর্বসূরিদের আক্রমণ না করে ব্যর্থতার দায়িত্ব নিতে হবে। কেন্দ্রীয় সরকারের জিএসটি ছোট ব্যবসাগুলিকেও ক্ষতিগ্রস্থ করছে এবং সেই ব্যবসায়ীদের সন্তানদের স্বপ্ন পূরণ থেকে বঞ্চিত করছে।





