গ্রাম থেকে শহর
News & Much More

25 C
Kolkata
25 C
Kolkata
More
    Home West Burdwan রক্তের জাত-ভাষা হয় না : মলয় 

    রক্তের জাত-ভাষা হয় না : মলয় 

    0
    317
    ছবি সৌজন্যে : নিজস্ব
    অসুস্থ রোগীর জীবন বাঁচাতে প্রয়োজন দু ফোঁটা রক্তের।দাম দিয়ে যার তুলনা করা যায় না।তাই  সারা বছর বহু রক্তদান শিবির হয়। তেমনই নতুন বছরের প্রথমে রবিবার আসানসোলে হয়ে গিয়েছে এক রক্তদান শিবির।
    আর সেখানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আসানসোল দক্ষিণের বিধায়ক তথা রাজ্যের আইনমন্ত্রী মলয় ঘটক। এছাড়াও উপস্থিত ছিলেন আসানসোল পুরসভার চেয়ারম্যান অমরনাথ চট্টোপাধ্যায়, সিটি কেবলের অন্যতম ডিরেক্টর জয়দীপ মুখার্জি, এম এম আই সি গুরুদাস চ্যাটার্জি, আসানসোল ইএসআই হাসপাতালের সুপার ডঃ অতনু ভদ্র, আসানসোল পুরসভার কাউন্সিলর শ্রাবনি বিশ্বাস-সহ স্থানীয়রা।এদিন অনুষ্ঠানে আসানসোল জেলা হাসপাতালের ব্লাড ব্যাঙ্কের সহযোগিতায় ইউনিটগুলি তুলে ব্লাড ব্যাঙ্ক কর্মীদের হাতে তুলে দেওয়া হয়েছে। ৫০০ মানুষ এই রক্তদানে এগিয়ে এসেছিলেন।
    এদিন আইনমন্ত্রী মলয় ঘটক রক্তদানের প্রয়োজনীয়তার কথা তুলে ধরেছেন। তিনি বলেছেন, রক্তের কোনও জাত, ধর্ম, ভাষা হয় না।যে রক্তদান করেন যে যেমন জানে না কার কাছে যাবে, তেমন যে রক্ত পাচ্ছেন তিনিও জানেন না ওই রক্ত কার।