শিক্ষক-শিক্ষিকাদের দাবির সঙ্গে মৌলিক বিরোধ নেই : ব্রাত্য

0
135
ছবি সৌজন্যে : নিজস্ব

আন্দোলনরত শিক্ষক শিক্ষিকাদের দাবির সঙ্গে মৌলিক বিরোধ নেই। বিকাশ ভবনে বৈঠকের পর এমনটাই জানিয়েছেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। তবে যেহেতু সুপ্রিম কোর্টের নির্দেশ রয়েছে তাই আইনি পরামর্শ ছাড়া কিছু করা যাবে না।

সেই পরামর্শ নিচ্ছে রাজ্য সরকার। আইনি পরামর্শ নিয়েই আগামী ২ সপ্তাহের মধ্যে যোগ্যদের তালিকা প্রকাশ করা হবে। মিরর ইমেজ প্রকাশেও সরকারের আপত্তি নেই বলেও জানিয়েছেন। বিষয়টি নিয়ে বিরোধীদের রাজনীতি না করার অনুরোধও করেছেন শিক্ষামন্ত্রী। একইসঙ্গে চাকরিহারা শিক্ষক শিক্ষিকাদের স্কুলে ফিরতে এবং ক্লাস নিতে বলেছেন তিনি। এর আগে মুখ্যমন্ত্রী তাঁদের স্বেচ্ছা পরিষেবা দেওয়ার পরামর্শ দিয়েছেন।

ব্রাত্য বসু বলেছেন যাঁরা বৈঠক করতে এসেছিলেন তাঁরা জানিয়েছেন তাঁদের কেউ অনশন করছেন না। এসএসসি ভবনের সামনে যে তিনজন অনশন করছেন তাঁরা কোনও রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী।