বিরিয়ানিতে লোভ নেই, বিজয়ায় ডাক না পেয়ে সাফাই হুমায়ুনের

0
358

নিজের বিধানসভা কেন্দ্রেই বিজয়া সম্মিলনীতে ডাক পেলেন না হুমায়ুন কবির। সাফাই দিতে গিয়ে বলেছেন তাঁর বিরিয়ানিতে লোভ নেই। বড়ঞার বিধায়ক জীবনকৃষ্ণ ঘোষ এবং ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবিরকে তৃণমূলের বিজয়া সম্মিলনীতে ব্রাত্য রাখা হয়েছে।

তাঁর অনুপস্থিতি কারণ জিজ্ঞেস করতেই ফুঁসে উঠেছেন হুমায়ুন কবির। তিনি বলেছেন বিরিয়ানিতে তাঁর কোনও লোভ নেই। অভিযোগ করেছেন বিজয়ার খাওয়া দাওয়ার জন্য পোলট্রি ব্যবসায়ীকে ভয় দেখিয়ে মুরগি কেনা হয়েছে। দলের একাংশের বিরুদ্ধেই ক্ষোভে ফেটে পড়েছেন তিনি। মঙ্গলবার ভরতপুর ১ এবং ২ নম্বর ব্লকের ব্লক সভাপতির উদ্যোগে বিজয়া সম্মিলনী ছিল।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বহরমপুরের সাংসদ ইউসুফ পাঠান, বহরমপুর-মুর্শিদাবাদের সাংগঠনিক জেলা সভাপতি এবং অন্যান্য নেতারা। নিজের এলাকার অনুষ্ঠানে বাদ পড়ে হুমায়ুন কবিরের দাবি বিরিয়ানির লোভ দেখিয়ে জমায়েত করানো হয়েছে।

ছবি  সৌজন্যে : নিজস্ব