
স্বাভাবিকের তুলনায় তাপমাত্রা কিছুটা কম থাকলেও কলকাতায় জাঁকিয়ে শীতের আমেজ নেই। এদিকে, আবহাওয়া দফতরের পূর্বাভাস বলছে, আগামী কয়েক দিনে গোটা রাজ্যেই ধীরে ধীরে পারদ ঊর্ধ্বমুখী হবে।
ফলে মাঘের শুরুতেই শীত বিদায়ের ইঙ্গিত স্পষ্ট। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতে আগামী ৪৮ ঘণ্টায় রাতের তাপমাত্রা খুব একটা বদলাবে না। স্বাভাবিকের তুলনায় পারদ কিছুটা নীচেই থাকবে। তাই কলকাতা ও সংলগ্ন জেলাগুলিতে মাঘের শুরুটা তুলনামূলক ঠান্ডা থাকলেও, তা দীর্ঘস্থায়ী হবে না।আবহাওয়াবিদদের মতে, আগামী চারদিন দক্ষিণবঙ্গে সর্বনিম্ন তাপমাত্রায় বড়সড় কোনও পরিবর্তন নেই। তবে তার পরের তিন দিনে রাতের তাপমাত্রা দুই থেকে তিন ডিগ্রি পর্যন্ত বাড়তে পারে।
অন্যদিকে উত্তরবঙ্গে শীত এখনও বেশ দাপুটে। পাহাড় ও সমতল – দুই এলাকাতেই তাপমাত্রা কম রয়েছে।








