
বৃহস্পতিবার ব্রিকস বিদেশমন্ত্রীদের বৈঠকে বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর সন্ত্রাসবাদের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতির আহ্বান জানিয়েছেন এবং রাষ্ট্রপুঞ্জের নিরাপত্তা পরিষদ সহ বহুপাক্ষিক ব্যবস্থায় সংস্কারের জরুরি প্রয়োজনীয়তার ওপর জোর দিয়েছেন।
বৈশ্বিক ও আঞ্চলিক ইস্যু প্রসঙ্গে জয়শঙ্কর বলেছেন, সন্ত্রাসবাদ আন্তর্জাতিক শান্তি ও স্থিতিশীলতার জন্য বড় হুমকি হয়ে দাঁড়িয়েছে। তিনি বলেছেন, সন্ত্রাসবাদ একটি চলমান হুমকি হিসেবে রয়ে গেছে।
কোনো ধরনের সন্ত্রাসবাদের যৌক্তিকতা থাকতে পারে না। আন্তঃসীমা সন্ত্রাসবাদের নিন্দাও করেছেন জয়শঙ্কর। তিনি বলেছেন , আন্তঃসীমা সন্ত্রাসবাদ আন্তর্জাতিক সম্পর্কের মূল নীতির লঙ্ঘন। সন্ত্রাসবাদের প্রতি জিরো টলারেন্স নীতি থাকতেই হবে। পাশাপাশি তিনি বিশ্বমঞ্চে অপারেশন সিঁদুর চলাকালীন পাকিস্তানকে চীনের সমর্থনের তীব্র নিন্দা জানিয়েছেন। বিশ্ব ব্যবস্থায় দ্রুত প্রযুক্তিগত পরিবর্তনের কথাও উল্লেখ করেছেন বিদেশমন্ত্রী।








