গ্রাম থেকে শহর
News & Much More

29 C
Kolkata
29 C
Kolkata
More
    Home National আপাতত ডিজিএমও স্তরে কোনও বৈঠক নেই

    আপাতত ডিজিএমও স্তরে কোনও বৈঠক নেই

    0
    102
    ছবি সৌজন্যে : এক্স
    ভারত ও পাকিস্তানি সেনার ডিজিএমও স্তরে কোনও আলোচনা হচ্ছে না রবিবার। আপাতত বহাল থাকবে দুই দেশের মধ্যে যুদ্ধবিরতি, যার মেয়াদ শেষ হওয়ার কোনও তারিখ নেই।
    গত ১০ মে বিকাল ৫ টা থেকে ভারত এবং পাকিস্তানের মধ্যে যুদ্ধবিরতি শুরু হয়। ভারত ও পাকিস্তান-দুই দেশই জানিয়েছিল, ডিজিএমও স্তরে আলোচনাতেই যুদ্ধবিরতির সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ১২ মে আবার দুই দেশের ডিজিএমও আলোচনা করেন হটলাইনে।
    কিন্তু তার পর থেকেই বিভিন্ন সূত্রে দাবি করা হচ্ছিল রবিবার পর্যন্তই যুদ্ধবিরতি থাকবে দুই দেশের মধ্যে। সেই দাবি নস্যাৎ করে দিয়েছে ভারতীয় সেনা। জানানো হয়েছে, যুদ্ধবিরতির মেয়াদ উত্তীর্ণ হওয়ার কোনও তারিখ নেই।